• মোথাবাড়ি কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেপ্তার ১৯
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মালদহের কালিয়াচক, মোথাবাড়ির ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে এমনই জানা গিয়েছে। এ দিকে মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ হয়েছে।

    এই ঘটনায় বাকি সন্দেহভাজনদের বৃহস্পতিবার রাতের মধ্যেই গ্রেপ্তার করতে নির্বাচন কমিশন সময় বেঁধে দিয়েছে। নির্বাচন কমিশনের আধিকারিকরা এ দিন রাজ্যের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-সহ রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজিপি, এডিজি আইনশৃঙ্খলা, কলকাতা পুলিশের নগরপাল এবং সমস্ত ডিও জেলা পুলিশ সুপাররা।

    জানা গিয়েছে, ঘটনাস্থলে রাজ্য পুলিশের উপস্থিতি এবং সেখানে দেরিতে জেলা সুপারের হাজিরা নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।এরপরই মালদহের ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে শীর্ষ আদালত জানিয়ে দেয়, ঘটনার তদন্ত করবে সিবিআই বা এনআইএ। বৃহস্পতিবার সন্ধে বেলা জানা গেল, ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

    বুধবার থেকে উত্তপ্ত হয় মালদহ। এসআইআর-এর নাম বাদ পড়ার ক্ষোভে, পথ অবরোধে বসেন স্থানীয়রা। তুমুল বিক্ষোভের মাঝে আটকে পড়েন, বিচারক, জুডিশিয়াল অফিসাররা। তাঁদের উদ্ধার করার পরেও পরিস্থিতি শান্ত হয়নি। উত্তেজনা ছড়ায় দফায় দফায়। 

    বৃহস্পতিবারেই, মালদহের ঘটনায় কড়া পদক্ষেপ নেয় শীর্ষ আদালত। মালদহের দফায় দফায় বিক্ষোভের ঘটনায় পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, মালদহের জেলাশাসক রাজনবীর সিং কপূর, মালদহ পুলিশ সুপার অনুপম সিংকে শোকজের নির্দেশ দেয় শীর্ষ আদালত। তাঁর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না, সেই কারণ দর্শাতে বলা হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মালদহের ঘটনাকে বিচার ব্যবস্থার ওপর ‘নির্লজ্জ হামলা’ হিসেবে জানানো হয়। 

    উত্তাল পরিস্থিতির মাঝেই, মালদহ পৌঁছেথেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার মুর্শিদাবাদে দু'টি জনসভা করেই, মালদহে পৌঁছন মমতা। বৈষ্ণবনগরে গিয়ে মমতা বললেন, 'মালদহে কংগ্রেসিদের অত্যাচারে গণ্ডগোল হল। আমি বলছি ক্ষোভ আছে মানুষের।  আমারও ক্ষোভ আছে, সেই আক্রণেই সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছি। কী দরকার ছিল এই রায় বেরনোর পর জাজেদের আটকে রাখা? যাঁরা করেছেন, তাঁদের একটাকেও যেন ছাড়া না হয়।' 

    তৃণমূল সুপ্রিমোর সাফ বলেন, 'এটা আমাদের দলের কোনও পরিকল্পনা নয়। আমরা লড়ে নেব শান্তিতে। আমরা দাঙ্গার পক্ষে নই।'

     
  • Link to this news (আজকাল)