• বাংলায় প্রার্থীতালিকা ঘোষণা করল AIMIM, কোন কোন কেন্দ্রে লড়ছে ওয়েইসির দল?
    আজ তক | ০৩ এপ্রিল ২০২৬
  • অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM)-এর সভাপতি আসাদুদ্দিন ওয়েইসি আগেই জানিয়েছেন, দলটি আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-র সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। জোটের পর  পয়লা এপ্রিল যৌথ সভাও করেন আসাদউদ্দিন ওয়েইসি ও হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের নওদায় মিম ও জনতা উন্নয়ন পার্টির যৌথ সভা থেকে মোদী-মমতাকে এক সারিতে বসিয়ে তীব্র আক্রমণ শানান আসাদউদ্দিন ওয়েইসি। এবার বাংলার জন্য দলের প্রথম প্রার্থী তালিক প্রকাশ করল মিম। 

    সম্প্রতি তৃণমূল-বিজেপির বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগেও সরব হয়েছেন মিম প্রধান। রাজ্যে এসে ওয়েইসি বলেন, 'আপনারা ভাল করে এটা ভেবে দেখুন, আমাদের গুরুজনরা কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, তাতে আমাদের কোনও লাভ হয়েছে ? আমাদের ছেলে-মেয়েরা চাকরি পেয়েছে ? তারপরে আমরা বামফ্রন্টের পাশে দাঁড়াই। তাতে বাংলার মুসলিম সংখ্যালঘুদের কী লাভ হল ? না আমাদের পরিস্থিতি বদলেছে, না আমরা চাকরি পেয়েছি ! তারপরে আপনারা তৃণমূলকে ১৫ বছর ভোট দিলেন। বলুন, তৃণমূল এমন কোনও কাজ করেছে যাতে মুসলিমদের লাভ হয় ? মমতা-মোদি ভাই-বোনের মতো, এদের ভরসা করা যায় না।'
  • Link to this news (আজ তক)