ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-এনসিআর। শুক্রবার রাতে আচমকা রাজধানী এবং সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। নোয়াদা থেকে শুরু করে পুরো জম্মু-কাশ্মীর পর্যন্ত উত্তর ভারতের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।
রাত তখন ৯.৫০ মিনিট। আচমকাই দুলে ওঠে রাজধানী। নোয়াদা, চণ্ডীগড়, পাঞ্জাবের লুধিয়ানা, এবং জম্মু-কাশ্মীরের পুন্চ, শ্রীনগর, উধমপুর সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। সেই সময়ে একটি বহুতলে ছিলেন চণ্ডীগড়ের বাসিন্দা বলদেব চন্দ। তিনি বলেন, ‘কয়েক সেকেন্ডের জন্য বাড়িটা কেঁপে উঠল।’ তবে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের ইসলামাবাদ, পাঞ্জাবের কিছু অঞ্চল, খাইবার পাখতুনখোয়া, পেশাওয়ার-সহ বেশ কিছু এলাকাও কেঁপে ওঠে বলে জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান। তার জেরেই উত্তর ভারতের একাধিক অংশে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
বিস্তারিত আসছে...