• বিজেপি ক্ষমতায় এলে বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাস করে বাংলাকে ভাগ করবে, কড়া প্রতিক্রিয়া মমতার
    দৈনিক স্টেটসম্যান | ০৪ এপ্রিল ২০২৬
  • নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে প্রকৃত ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হতে পারে। তিনি বলেন, ‘কোনওভাবেই ঢিলেমি করার সুযোগ নেই। সবাইকে খুব সতর্ক থাকতে হবে।’

    এদিন তিনি রাজ্য পুলিশের অপরাধ দমন শাখার কাজের প্রশংসাও করেন। মালদার কালিয়াচকে বিচারকাজে যুক্ত আধিকারিকদের হেনস্থা-কাণ্ডে মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলামকে গ্রেপ্তারের জন্য সিআইডিকে কৃতিত্ব দেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, জাতীয় তদন্তকারী সংস্থা পৌঁছনোর আগেই রাজ্য পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগও তোলেন। তাঁর দাবি, ‘বিজেপি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে মানুষের ব্যাঙ্কের তথ্য সংগ্রহ করছে। কোনওভাবেই নিজের ব্যাঙ্কের তথ্য কাউকে দেবেন না।’

    পরে রায়গঞ্জে আরেকটি জনসভায় মুখ্যমন্ত্রী দাবি করেন, কোন সংস্থার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা এনে ভোটারদের মধ্যে বিলি করা হচ্ছে। সে বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য রয়েছে। ‘সময়ে সব প্রকাশ করব’, বলেও জানান তিনি। নির্বাচনের আগে এই অভিযোগ ও পাল্টা অভিযোগে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)