• বহরমপুরে হেনস্থার মুখে অধীর চৌধুরী, তৃণমূলের বিরুদ্ধে ধাক্কাধাক্কির অভিযোগ
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৬
  • ভোটের আবহে উত্তপ্ত বহরমপুর। ভোটের প্রচারের সময়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে হেনস্থার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। শনিবার সকালে বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে গোলমাল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

    সূত্রের খবর, এ দিন বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে অধীর চৌধুরী ভোটের প্রচারে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ে তৃণমূল কর্মীরা তাঁকে বাধা দেন। তাঁদের সঙ্গে অধীর চৌধুরীর বচসা এবং ধাক্কাধাক্কি হয়। আরও অভিযোগ, ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারের উপস্থিতিতেই বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে মারধরও করা হয়েছে।

    অধীর চৌধুরী বলেন, ‘নির্বাচনী প্রচারে বেরিয়েছিলাম। তৃণমূলের কর্মীরা ধাক্কাধাক্কি করেছেন। ওটাই ওদের স্বভাব। আমাদের কর্মীদের মারধর করা হয়েছে বলে জানি না। তবে আমাদের দলের কর্মীদের গায়ে কেউ হাত দিলে, ওরাও ছেড়ে কথা বলবে না।’

    ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকার হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো আমরাও নির্বাচনী প্রচারে বেরিয়েছিলাম। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই রাস্তা দিয়েই অধীর চৌধুরী ও তাঁর দলের কর্মী-সমর্থকরা প্রচারে যাচ্ছিলেন। কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা আমাদের সরিয়ে দিয়ে অধীর চৌধুরীকে আগে নিয়ে যেতে চান। সেই সময়েই ধাক্কাধাক্কি হয়।’

  • Link to this news (এই সময়)