• গলায় জ্যান্ত কই আটকে বিপত্তি, ওডিশায় মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৬
  • মাছ ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ওডিশার ময়ূরভঞ্জে। শুক্রবার জ্যান্ত কই মাছ গলায় আটকে মৃত্যু এক যুবকের। ওডিশার বাংরিপোসি থানার দিঘি গ্রামের ঘটনা। মৃত যুবকের নাম অবিনাশ বিজুলি। জ্যান্ত কই মাছ গলায় আটকে যাওয়ায় নিশ্বাস নিতে না পেরে ছটফট করতে করতে তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া গ্রামে।

    সূত্রের খবর, শুক্রবার সকালে গ্রামের একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন অবিনাশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছিপ ফেলে তিনি একটি বড় কই মাছ ধরেন। মাছটি হাত থেকে পিছলে যাতে জলে না পড়ে যায়, তার জন্য তিনি জ্যান্ত মাছ নিজের মুখে চেপে ধরেন।

    অসাবধানতায় সেই জ্যান্ত মাছ তাঁর গলার ভিতরে ঢুকে যায়। কিছু বুঝে ওঠার আগেই মাছ অবিনাশের শ্বাসনালীতে আটকে যায়। মাছ জ্যান্ত থাকায় সেটি গলার আরও ভিতরে চলে গিয়েছিল। এর ফলে তাঁর দম বন্ধ হয়ে যায়। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

    ঘটনার পরেই অবিনাশকে দ্রুত বাংরিপোসি মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছিলেন পরিজনরা। কিন্তু সেখানে চিকিৎসকদের ব্যবহার নিয়ে তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন। মৃতের কাকার অভিযোগ, হাসপাতালের ডাক্তার তাঁদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন। কোনও চিকিৎসা না করেই তাঁদের অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

  • Link to this news (এই সময়)