• ৬১ মামলা, দীর্ঘ কয়েক দশকের অপেক্ষা, ডিভোর্স পেতে পোড়াতে হলো বিস্তর কাঠখড়
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৬
  • তারিখের পর তারিখ। বিবাহবিচ্ছেদ মামলায় রায় নিয়ে অনেক দম্পতিকেই অপেক্ষা করতে হয় বহু বছর। আইনি জটিলতায় আটকে থাকে অনেক রায়।

    গত বছর ডিসেম্বরে, ২২ বছর ধরে চলা একটি বিবাহ-বিচ্ছেদ মামলায় সুপ্রিম কোর্টের রায় সংবাদ শিরোনামে এসেছিল।

    এ বার আরও এক ডিভোর্স মামলায় রায়ের জন্য অপেক্ষা করতে হলো কয়েক দশক। দীর্ঘ সময় কোর্টে লড়াই, ৬১ টি মামলা, বড় অঙ্কের খোরপোশ, তারপর ডিভোর্স মিলল সুপ্রিম কোর্ট থেকে।

    শীর্ষ আদালতের বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ সংবিধানের ১৪২ নম্বর ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এক দম্পতির ডিভোর্স (Divorce Settlement) মামলার ফয়সালা করেছে। বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন স্বামী। স্বামীর আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।

    ১৯৯৪ সালে বিয়ে হয়েছিল এই দম্পতির। তারপর থেকেই নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় পারিবারিক আদালতে ডিভোর্সের আবেদন জানান তাঁরা। বছরের পর বছর আলাদা থাকতেন তাঁরা। অতীতে স্বামীর একটি দুর্ঘটনা ঘটলে স্ত্রী খোঁজও নিতে আসেননি।

    এতদিন খোরপোশ, সম্পত্তির ভাগ বাটোয়ারা -সহ একাধিক জটিলতায় আটকে ছিল তাঁদের মামলা। পেরিয়ে যায় অনেক বছর। ওই মামলার সঙ্গে যোগ হয় ফৌজদারি মামলা, ডোমেস্টিক ভায়োলেন্স-সহ একাধিক মামলা।

    ডিভিশন বেঞ্চ স্বামীকে দুই মাসের মধ্যে স্ত্রীকে ২০ লক্ষ খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জানিয়েছে, বিবাহবিচ্ছেদের পরে তাঁরা একে অন্যের বিরুদ্ধে পরে কোনও মামলা দায়ের করবেন না। এই মামলার সঙ্গেই অন্য সব মামলার নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্ট।

  • Link to this news (এই সময়)