• ফের যাত্রী দুর্ভোগ, দুপুরে ব্যাহত মেট্রো পরিষেবা
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার দুপুরে কলকাতার উত্তর-দক্ষিণ রুটে মেট্রো চলাচল ব্যাহত হয়। সেই সময়ে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রোর সীমিত পরিষেবা চালু ছিল।

    এ দিন দপুর ১টা বেজে ৬ মিনিট নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনের 'আপ লাইনে' আত্মহত্যার চেষ্টার কারণেই এই দুর্ভোগ।

    মেট্রো কর্তৃপক্ষে জানিয়েছে যে, উদ্ধার অভিযান জরুরি ভিত্তিতে করা হয়।

    মেট্রোর সূত্রে খবর, দুপুর ১টা বেজে ৬ মিনিট নাগাদ আপ লাইনে এক ব্যক্তি আচমকা ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। মেট্রো চলাচল বন্ধ রেখে শুরু হয় জরুরি উদ্ধারকাজ। সময়ে আংশিকভাবে মেট্রো পরিষেবা চালু ছিল।

    সম্পূর্ণ পরিষেবা প্রায় মিনিট ২৫ বন্ধ থাকার পর ব্লু লাইনে (উত্তর-দক্ষিণ রুট) ফের তা চালু হয় দুপুর ১টা বেজে ২৯ মিনিট নাগাদ।

    এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই যাত্রীদের ভোগান্তি হয়। ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় একাধিক স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।  
  • Link to this news (আজকাল)