• কলকাতা মেডিক্যাল কলেজে মানসিক ভারসাম্যহীনের তাণ্ডব
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজে হঠাৎ ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা। হাসপাতাল চত্বরে ভাঙচুরের ঘটনায় কিছু সময়ের জন্য পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এই ধুন্ধুমার কান্ডটি ঘটিয়েছেন বলেই হাসপাতাল সূত্রে খবর মিলেছে। 

    ঘটনাটি ঘটেছে শনিবার বেলা একটা নাগাদ। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি ভর্তি ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ বিভাগে। তিনি ভর্তি ছিলেন মনোরোগ বিভাগের ২০৮ নম্বর ঘরে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হঠাৎ করে তার আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন। যার ফলেই এমন অস্থির পরিবেশ তৈরি হয়। 

    হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ওষুধের ডোজ বেশি হওয়ার কারণেই  রোগীর মধ্যে অস্থিরতা তৈরি হয়। তাঁরা আরও জানান, সংশ্লিষ্ট ব্যক্তি নিয়মিত সব ওষুধ খেতেন না। শনিবার তিনি আউটডোরে দেখাতে এসেছিলেন। কিন্তু তাঁর মানসিক স্বাস্থ্যের কথা বিচার করে চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেন। ভর্তি করার পরেই তাঁর আচরণে দেখা যায় অস্বাভাবিকতা। এরপর রোগী সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে হাসপাতাল চত্বরে ভাঙচুর শুরু করে। হাসপাতাল চত্ত্বরে উপস্থিত রোগী ও তাঁদের পরিবার সহ আরও বাকি সাধারণ মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। 

     
  • Link to this news (আজকাল)