• সাসপেন্ড চার পুলিশ আধিকারিক, নির্দেশ কমিশনের
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: গত বুধবার ভবানীপুরে শুভেন্দু অধিকারীর রোড শো এবং মনোনয়ন পর্বে আইনশৃঙ্খলার ব্যর্থতার অভিযোগে কলকাতা পুলিশের চার আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন। এই চার আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছে। ৫ এপ্রিল (রবিবার) সকাল ১১টার মধ্যে কমিশনে নির্দেশ বাস্তবায়ন সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

    কাদের বিরুদ্ধে পদক্ষেপ?

    - কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার (ডিসি-টু) সিদ্ধার্থ দত্ত।- আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী।- অতিরিক্ত ওসি চণ্ডীচরণ ব্যানার্জি।- সার্জেন্ট সৌরভ চ্যাটার্জি। 

    সাসপেনশন কার্যকরের পর কলকাতা পুলিশের ওই চার পদ শূন্য থাকবে। দ্রুত সেখানে নিয়োগ করতে হবে। কাদের ওই পদে নিয়োগ করার কথা ভাবা হচ্ছে তাঁদের নামের প্রস্তাবও পাঠাতে বলা হয়েছে কমিশনের তরফে।

    গত বুধবার সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জনা করতে যাওয়ার সময় ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড-শোয়ে গন্ডগোল হয়। ওই সময় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও। সেই ঘটনা সামলাতে হিমশিম খায় পুলিশ। অভিযোগ, রোড-শো মুখ্যমন্ত্রী তথা ভবানীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির বাড়ির কাছে এলে তৃণমূল কর্মী, সমর্থকরা গন্ডগোল করে। চলে উভয় পক্ষের হাতাহাতি।

    সেই ঘটনায় কলকাতার পুলিশ কমুশনারকে ভর্ৎসনা করেছিল কমিশন। এরপর ভবানীপুরের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কমিশনে রিপোর্ট পাঠিয়েছিলেন। রিপোর্ট খতিয়ে দেখার পরই এই কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন।

     
  • Link to this news (আজকাল)