• মুখ্যমন্ত্রীর মাথার উপর রহস্যময় ড্রোন, তদন্তের নির্দেশ
    দৈনিক স্টেটসম্যান | ০৫ এপ্রিল ২০২৬
  • কয়েকদিন আগে মালদহের কালিয়াচকে বিক্ষোভের কারণে সাত বিচারক আট ঘণ্টারও বেশি সময় আটকে ছিলেন। সেই ঘটনার প্রেক্ষাপটে মালদহ সফরে এসে এই নতুন ঘটনার মুখোমুখি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে নির্দেশ দিলেন, নজর রাখতে হবে এবং যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের সবাইকে চিহ্নিত করতে হবে। ড্রোন কোথা থেকে এসেছে, তা এখনও স্পষ্ট নয়।

    একটি সূত্র জানিয়েছে, সভার ছবি তোলার উদ্দেশ্যে তৃণমূলের পক্ষ থেকেই ড্রোন ওড়ানো হতে পারে। তবে জেলার তৃণমূল নেতারা এখনও এই বিষয়ে মুখ খুলতে পারেননি। ঘটনার পর তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার মন্তব্য করেছেন, ‘এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র আছে কি? বাংলা দখলের উদ্দেশ্য নিয়ে এমন কাজ করা হচ্ছে কি? নেত্রীর জীবন বিপন্ন করার উদ্দেশ্য থাকতে পারে।‘

    উল্লেখ্য, ২৬ মার্চ ও ১ এপ্রিল পরপর দু’বার  মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিপদে পড়েছিল। এই ঘটনার পর নিরাপত্তা ও নজরদারিতে আরও সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)