• বুথে ভোটার শনাক্তকরণের দায়িত্বে বিএসএফ? জল্পনা
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে কমিশনের একের পর এক সিদ্ধান্ত ঘিরে তুঙ্গে উঠেছে অসন্তোষ। আম জনতা থেকে রাজনৈতিক নেতানেত্রীরা বারংবার ক্ষোভ উগরে দিয়েছেন। তার পরেও বদলায়নি ছবিটা। এর মধ্যেই জল্পনা, ভোটকেন্দ্রে ভোটারদের পরিচয় যাচাইয়ের দায়িত্ব এবারে কেন্দ্রীয় বাহিনীর হাতে দেওয়ার পরিকল্পনা করছে কমিশন। সূত্রের খবর, পাঁচ রাজ্যে নির্বাচনের প্রাক্কালে একটি গোপন নথি সামনে এসেছে। সেখানে পোলিং বুথে ভোটার শনাক্তকরণের জন্য বিএসএফের একজন পুরুষ ও এক মহিলা জওয়ানকে মোতায়েন করার কথা বলা হয়েছে। এর পরেই শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশের মতে, বুথে ভোটার শনাক্তকরণের দায়িত্বে থাকেন পোলিং অফিসাররা। তাঁদের বদলে বিএসএফ জওয়ানদের হাতে এই দায়িত্ব দেওয়া নিয়মের পরিপন্থী। 

    নথিতে আরও বলা হয়েছে, পাঁচ রাজ্যেই পোলিং বুথে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখার জন্য দু’জন বিএসএফ জওয়ানকে রাখতে হবে। পাশাপাশি, গত লোকসভা নির্বাচনে ইন্সপেক্টর বা তার উঁচু পদের যে সমস্ত আধিকারিকরা দায়িত্বে ছিলেন, এবারের ভোটে তাঁদের কাউকেই রাখা যাবে না বলেও জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)