সংবাদদাতা, বারুইপুর: রায়দিঘি বিধানসভা কেন্দ্রে প্রচারে এখন কে কীভাবে একে অপরকে টেক্কা দেবেন, তার প্রস্তুতি চলছে জোরকদমে। সিপিএমের প্রার্থী ভূমিপুত্র প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়। তাঁর প্রচারে অভিনবত্ব আনতে সিপিএম চার মিনিটের একটি থিম সংয়ের ভিডিয়ো করেছে। তাতে ট্যাগ লাইন, ‘রায়দিঘি ডাক দিল এবার সাম্যকে চাই’। সাম্য বলেন, এই থিম সং নিয়ে টোটো-অটো ঘুরবে বিধানসভার এলাকার অলিগলিতে।
সিপিএমের থিম সং-এর পাল্টা হিসাবে জোড়াফুল শিবির এই বিধানসভা কেন্দ্রিক ইস্তাহার প্রকাশ করতে চলেছে। তাতে থাকবে আগামীতে ১০টি উন্নয়নের অঙ্গীকার। তৃণমূল প্রার্থী তাপস মণ্ডল বলেন, এই অঙ্গীকারপত্র প্রতি বাড়িতে পৌঁছে দেওয়া হবে। বিজেপি অবশ্য থিম সং, বা ইস্তাহার, কিছুই প্রকাশ করছে না। প্রার্থী পলাশ রানা বলেন, আমাদের অস্ত্র ঘরে ঘরে গিয়ে প্রচার। সেজন্য তৈরি আছে মহিলা টিমও।
রায়দিঘিতে সিপিএমের নতুন মুখ সাম্য গঙ্গোপাধ্যায়ের প্রচারের থিম সংটি তৈরি হয়েছে একটি বাংলা ব্যান্ডের জনপ্রিয় একটি গানের অনুসরণে। গানের কথা লিখেছেন সিপিএম কর্মী রাহুল পাল। কণ্ঠে রিয়া দে। এঁরা দম্পতি। আর সুর দিয়েছেন আর এক কর্মী নীলাব্জ নিয়োগী। সাম্যর প্রচারে তাঁর বাবা দাপুটে প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি ছাড়াও থিম সং-এও রয়েছে তাঁর ছায়া। গানটিতে বলা হচ্ছে, কান্তির হাতে গড়া রায়দিঘিতে উন্নয়ন থমকে। এবার নিজের গ্রামেই হবে কর্মসংস্থান।
অন্যদিকে, তৃণমূলও নতুন মুখ এনে চমক দিয়েছে। তাদের এবারের প্রার্থী এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস মণ্ডল। রায়দিঘিতে উন্নয়ন জারি রাখতে ইস্তাহার প্রকাশ করতে চলেছে তারা। এর মূল দায়িত্বে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। তিনি বলেন, ১০টি প্রধান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইস্তাহারে। কিছুদিনের মধ্যেই সেটা প্রকাশ করা হবে। ইস্তাহারের অঙ্গীকার: রায়দিঘির নদীবাঁধ সংস্কার, রায়দিঘি স্টেডিয়ামের পুনর্গঠন, এলাকায় একটি পলিটেকনিক কলেজ নির্মাণ, রায়দিঘিতে বাস টার্মিনাস শেষ পর্যায়ের কাজ দ্রুত শেষ করা, দমকল কেন্দ্র নির্মাণ, মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ নির্মাণ ইত্যাদি।
বিজেপি প্রার্থী পলাশ রানাও এলাকার বাসিন্দা। তিনি বলেন, এটা আমার নিজের এলাকা, হাতের তালুর মত চেনা। ঘরে ঘরে প্রচার করেই বাজিমাত করব আমরা। কারণ পরিবর্তন চাইছে মানুষ। এছাড়া আমাদের মহিলা টিম নতুন রায়দিঘি গড়ার শপথ নিয়ে বুথে বুথে