বিধানসভার ভোট ঘোষণার পরে প্রথম বার রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একের পর এক নির্বাচনী সভা করবেন তিনি। তাঁর প্রথম নির্বাচনী সভা কোচবিহারে।
আজ, রবিবার, কোচবিহারে প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi)। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে রাজ্যে তাঁর প্রথম নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী। বিকাল ৩টার সময়ে হবে ওই ‘বিজয় সংকল্প সভা’ ।
গত বিধানসভা নির্বাচনে (Assembly Elections) উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি (BJP)। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির (BJP) ফল ছিল নজরকাড়া। সেই ধারাবাহিকতা বজায় রেখে তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরাতে চাইছে তারা। চলতি বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার পরিবর্তন করার ডাক দিয়েছে বিজেপি। এই জন্য পাখির চোখ করা হয়েছে উত্তরবঙ্গের আসনগুলিকে। এই কারণেই কোচবিহার (Coochbehar) থেকেই প্রধানমন্ত্রীর ‘বিজয় সংকল্প সভা’ শুরু হচ্ছে বলে জানিয়েছে বিজেপি।
এর আগে ব্রিগেডের সভা থেকে পরিবর্তনের ডাক দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভোটের দিন ঘোষণার পরে রাজ্যে একাধিক বার এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়েও উপস্থিত ছিলেন তিনি।
আর, এ বার ভোটের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, রবিবার, কোচবিহার রাসমেলা ময়দানে সভা দিয়ে শুরু হচ্ছে মোদীর নির্বাচনী প্রচার। এর পরেও উত্তরবঙ্গ প্রচার সভা করবেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে গিয়েছে আগামী ৯ তারিখ প্রধানমন্ত্রীর তিনটি সভা রয়েছে। হলদিয়া, সিউড়ি ও আসানসোলে সভা করবেন তিনি। তাঁর সভা করার আছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়েও। এর পর ১০ এপ্রিল শিলিগুড়িতে রোড শো রয়েছে প্রধানমন্ত্রীর।
আগামী সোমবার সকাল ৯টায় পশ্চিমবঙ্গের বিজেপি কার্যকর্তাদের সঙ্গে ব্রিজকলে কথা বলবেন প্রধানমন্ত্রী বলেও জানা গিয়েছে।