• হাতে মাত্র ২ হাজার টাকা, মোট কত সম্পত্তির মালিক সিপিএম নেত্রী মীনাক্ষি ?
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৬
  • তাঁর নিজস্ব কোনও আয় নেই। গত পাঁচ বছরে কোনও আয় হয়নি তাঁর। আর হাতে আছে মাত্র ২ হাজার টাকা। সেই টাকা নিয়েই ভোটের ময়দানে বামেদের তরুণ মুখ মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)

    আসানসোলের কুলটিতে কেটেছে তাঁর ছোটবেলা। সেখানেই পড়াশোনা, বেড়ে ওঠা। বর্তমানে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়। তিনি সিপিএমের (CPIM) রাজ্য কমিটির সদস্য। বামেদের অন্যতম প্রধান মুখ মীনাক্ষি মুখোপাধ্যায়।

    ২০২১-এর বিধানসভা নির্বাচনে (assembly election) তিনি লড়াই করেন নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্রে। ওই আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মীনাক্ষি। আর, এ বারের নির্বাচনে উত্তরপাড়া (Uttarpara) বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

    শনিবারই শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়েছেন মীনাক্ষি মুখোপাধ্যায়। সেই সঙ্গে জমা দিয়েছেন এফিডেভিট। তাতেই জানা গিয়েছে মোট কত সম্পত্তি আছে এই বাম যুব নেত্রীর নামে।

    হলফনামা অনুসারে, ২০০৭ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন মীনাক্ষি। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে বি.এড পাশ করেন তিনি। নিজেকে সমাজসেবী হিসেবে পরিচয় দিয়েছেন তিনি। অবিবাহিতা মীনাক্ষি মুখোপাধ্যায় সিপিএমের সর্বক্ষণের কর্মী। তাই দল থেকে ভাতা পান।

    মিনাক্ষি জানিয়েছেন, তাঁর হাতে নগদ আছে আছে মাত্র ২ হাজার টাকা। তবে তাঁর নামে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কিছু টাকা ও এলআইসি পলিসি আছে। একটি মোটর সাইকেল আছে তাঁর নামে। তাঁর নামে কোনও ঋণ এবং জমি বা জায়গা নেই। তিনি জানিয়েছেন তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ লক্ষ ৭৮ হাজার ৪৫৬ টাকা।

    তবে, কলকাতা, বিধাননগর, হাওড়া-সহ একাধিক জায়গায় তাঁর নামে মোট ১৯ টি মামলা রয়েছে।

  • Link to this news (এই সময়)