• খোঁজ মিলেছে মার্কিন পাইলটের, জানালেন ট্রাম্প, তবে অভিযান এখনও চলছে
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৬
  • ইরানে ভেঙে পড়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক কর্মীকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি এখনও পুরোপুরি নিরাপদ নন। আল জাজ়িরাকে এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনও চলছে। উদ্ধারকারী দলকে ইরান থেকে নিরাপদে বেরিয়ে আসতে হবে।

    রবিবার সাতসকালে বিপত্তি দুর্গাপুরে। সিটিসেন্টার অঞ্চলের পন্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে বাড়িতে সরবরাহকারী রান্নার গ্যাসের পাইপে বিস্ফোরণ হয়। পাইপ থেকে গ্যাস বের হতে শুরু করেছে। বরফের মত সাদা কণা রাস্তার উপর ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা। ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ও শামসেরগঞ্জে। পরে বীরভূমের মুরারইতেও একটি প্রচারসভা করবেন তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন বর্ধমানের রায়না, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং বজবজ বিধানসভা এলাকায়।

    উত্তরবঙ্গে জনসভার মাধ্যমে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে তাঁর ‘বিজয় সংকল্প সভা’ রয়েছে। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘জনতার চার্জশিট’ পেশ করেছেন। তার রেশ ধরে আজ ‘বিকশিত পশ্চিমবঙ্গ’-এর রূপরেখা তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।

  • Link to this news (এই সময়)