• মনোনয়ন জমা দিয়েই আরামবাগে মমতা, বৈঠকে অভিষেক
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কেউ যাচ্ছেন উত্তরে, কেউ সোজা দক্ষিণে। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, গত কয়েকদিন ধরে রীতিমত ঝোড়ো প্রচার চালাচ্ছেন জেলায় জেলায়। আগামী কয়েকদিনে কোন পথে প্রচারে দু'জন সামনে এল তা।

    ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল মমতা ব্যানার্জি সভা করবেন মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মাঝে ৮ এপ্রিল প্রার্থী মমতার মনোনয়ন জমা দেওয়ার কথা। সূত্রের তথ্য, মনোনয়ন জমা দিয়েই, অন্য প্রার্থীর হয়ে ফের প্রচারে বেরিয়ে পড়বেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সূত্রের তথ্য-

    ৬ এপ্রিল-কৃষ্ণনগর

    সমুদ্রগড়

    রানাঘাট

    ৭এপ্রিল-

    চাকদা, কল্যাণি এবং হরিণঘাটার প্রার্থীদের সমর্থনে রানাঘাটে সভা

    বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণের প্রার্থীদের সমর্থনে বনগাঁয় সভা

    হাবরা, অশোকনগরের প্রার্থীদের সমর্থনে বারাসতের গুমা বাজারে সভা

    ৮এপ্রিল-

    মনোনয়ন জমা দেবেন প্রার্থী মমতা ব্যানার্জি 

    আরামবাগে  সভা

    শ্রীরামপুরে সভা

    ৯এপ্রিল-

    মিনাখাঁ ব্যারাকপু্রে  সভাদমদম ব্যারাকপুরে মিছিল

    ১০ এপ্রিল-

    প্রচার করবেন বসিরহাট, স্বরূপনগর এবং বারাসতের প্রার্থীর হয়ে।

    ১১ এপ্রিল

    কেশিয়ারি, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এবং বড়জোড়ার প্রার্থীদের হয়ে প্রচার করবেন মমতা ব্যানার্জি।

    অন্যদিকে, সোমবার অভিষেকের নজর মালদহ, মুর্শিদাবাদের দিকে। জলঙ্গিতে জনসভা এবং মালদহে রোড শো করে অভিষেক সোমেই যাচ্ছেন দার্জিলিং।

    ৭ এপ্রিল-

    কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কর্মসূচি।

    ৮ এপ্রিল-

    অভ্যন্তরীণ বৈঠক।

    ৯এপ্রিল- 

    মেদিনীপুর এবং ঘাটালে অভ্যন্তরীণ বৈঠক।

    ১০ এপ্রিল-

    পূর্ব বর্ধমান, তলমুক, শ্রীরামপুর, তিনটি জনসভা।

    ১১ এপ্রিল-

    মুর্শিদাবাদ, বীরভূমে জনসভা এবং পূর্ব বর্ধমানে রোড শো অভিষেকের। 

    এসবের মাঝেই, শনিবার তৃণমূল কংগ্রেস সামনে এনেছে ২৬-এর ভোটের তারকা প্রচারকদের নাম। মমতা-অভিষেক-সহ, তালিকায় ৪০ জন তারকা প্রচারক।  তালিকায় রয়েছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কল্যাণ ব্যানার্জি, ড. মানস রঞ্জন ভুঁইয়া, ড. শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, শত্রুঘ্ন সিনহা, জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষ, দেব, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, শতাব্দী রায়, পার্থ ভৌমিক, সায়নী ঘোষ। জুন মালিয়া, ইউসুফ পাঠান, রচনা ব্যানার্জি, অদিতি মুন্সি, জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, প্রতীমা মণ্ডল, বাবুল সুপ্রিয়, মমতা ঠাকুর, কোয়েল মল্লিক, প্রকাশ চিক বারাইক, সিদ্দিকুল্লা চৌধুরী, ঋতব্রত ব্যানার্জি, রাজ চক্রবর্তী, মোশারফ হোসেন, অনুব্রত মণ্ডল, প্রতীক উর রহমান, জ্যোৎস্না মান্ডি, দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা ব্যানার্জি, শ্রীকান্ত মাহাতো। 

    এই প্রসঙ্গে উল্লেখ্য, বাংলায় প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 
  • Link to this news (আজকাল)