পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ‘তারকা প্রচারক’-এর তালিকা প্ৰকাশ করল বিজেপি। মোট ৪০ জন বিজেপি নেতা-নেত্রীর নাম রয়েছে সেই তালিকায়।
১) নরেন্দ্র মোদী
২) নিতিন নবীন
৩) রাজনাথ সিং
৪) অমিত শাহ
৫) জেপি নাড্ডা
৬) নিতিন গড়করি
৭) ধর্মেন্দ্র প্রধান
৮) মিঠুন চক্রবর্তী
৯) লিয়েন্ডার পেজ
১০) হিমন্ত বিশ্বশর্মা
১১) যোগী আদিত্যনাথ
১২) রেখা গুপ্তা
১৩) দেবেন্দ্র ফড়নবীশ
১৪) মোহনচরণ মাজি
১৫) মানিক সাহা
১৬) শিবরাজ সিং চৌহান
১৭) অশ্বিনী বৈষ্ণব
১৮) স্মৃতি ইরানি
১৯) হেমা মালিনী
২০) কঙ্গনা রনৌত
২১) অনুরাগ ঠাকুর
২২) অন্নপূর্ণা দেবী
২৩) অর্জুন মুন্ডা
২৪) বাবুলাল মারান্ডি
২৫) সম্রাট চৌধুরী
২৬) মনোজ তিওয়ারি
২৭) ভূপেন্দ্র যাদব
২৮) সুনীল বনসল
২৯) বিপ্লবকুমার দেব
৩০) মঙ্গল পান্ডে
৩১) অমিত মালব্য
৩২) শমীক ভট্টাচার্য
৩৩) শুভেন্দু অধিকারী
৩৪) দিলীপ ঘোষ
৩৫) সুকান্ত মজুমদার
৩৬) শান্তনু ঠাকুর
৩৭) রাজু বিস্তা
৩৮) জয়ন্তকুমার রায়
৩৯) মনোজ টিগ্গা
৪০) বিজন গোস্বামী
রবিবার উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে আরও একাধিক সভা করবেন তিনি। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, তিনি নিজে বাংলায় ১৫ দিন থাকবেন। এছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ তারকা প্রার্থী বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার যাবেন।