• প্রেস ক্লাবে হয়ে গেল ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১০২ তম সাধারণ বার্ষিক সভা হয়ে গেল প্রেস ক্লাবে
    দৈনিক স্টেটসম্যান | ০৬ এপ্রিল ২০২৬
  • এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, সিপিএমের চেয়ারম্যান বিমান বসু।  তাঁদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। তিনি তাঁর বক্তব্যে বর্তমান সাংবাদিকতার চ্যালেঞ্জ, দায়িত্ববোধ এবং গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। সিপিএমের চেয়ারম্যান বিমান বসু জানান তিনি সংবাদপত্রের একনিষ্ঠ পাঠক।

    সেই সূত্রে তিনি তাঁর ছোট বেলার সংবাদপত্র নিয়ে একটি মজার গল্প বলেন। সেই সঙ্গে রামকিঙ্কর বেইজের শিল্পী হয়ে ওঠার গল্পও তুলে ধরেন। এছাড়া তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় সাংবাদিকদের শুভেচ্ছা জানান। তিনি তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ার পাশাপাশি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যও।

    অনুষ্ঠানে বিনোদন জগতের প্রতিনিধিত্ব হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা অঙ্কুশ, অনির্বাণ চক্রবর্তী এবং রূপালী রাই ভট্টাচার্য। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। বিভিন্ন ক্ষেত্রের এই সম্মিলিত অংশগ্রহণ প্রমাণ করে যে সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে গভীরভাবে যুক্ত।

    সভায় বক্তারা সাংবাদিকদের ভূমিকা, বর্তমান সময়ের চ্যালেঞ্জ এবং সংবাদমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। গণতান্ত্রিক কাঠামোয় সংবাদমাধ্যমের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, তা বারবার উঠে আসে আলোচনায়। সভায় বিভিন্ন জেলার সাংবাদিকরা এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানের একদম শেষে সভাপতির নাম ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট করা হয়েছে দেবাশিস দাস এবং জেনারেল সেক্রাটারি করা হয়েছে কেডি পার্থকে। গানের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই বার্ষিক সভা শুধু একটি প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং সাংবাদিকতা পেশার উন্নয়ন, নৈতিকতা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে ভাবনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে গড়ে উঠেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)