সীমান্তে মর্মান্তিক মৃত্যু, নিজের রাইফেলের গুলিতে প্রাণ গেল জওয়ানের
দৈনিক স্টেটসম্যান | ০৬ এপ্রিল ২০২৬
সূত্রের খবর, সীমান্তরক্ষী বাহিনীর ১১ নম্বর ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন বৈভব। তাঁর বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাঁওকি এলাকায়। শনিবার রাতে ক্যাম্পে পাহারার দায়িত্বে ছিলেন তিনি। সেই সময় আচমকাই তাঁর সার্ভিস রাইফেল থেকে গুলি বেরিয়ে এসে তাঁর চোয়ালে লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসাবধানতাবশতই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক জওয়ানের মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। তার আগের দিনই পূর্ব মেদিনীপুরের দিঘায় একই ধরনের ঘটনা ঘটে। সেখানে নিজের বন্দুকের গুলিতে প্রাণ হারান বীরেন্দ্র সিং নামে আর এক জওয়ান। তিনিও কর্তব্যরত অবস্থাতেই এই দুর্ঘটনার শিকার হন।
পরপর এই ধরনের ঘটনায় সীমান্তে কর্মরত জওয়ানদের নিরাপত্তা ও মানসিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। যদিও প্রশাসনের তরফে প্রতিটি ঘটনারই বিস্তারিত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।