• Breaking News Live: কোচবিহার জেলার TMC সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার বাড়ির পাশে বোমাবাজি
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৬
  • তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার বাড়ির পাশে বোমাবাজি হয়েছে। রবিবার গভীর রাতে কোচবিহার ১ ব্লকের ধুলুয়াবাড়ি এলাকায় তার বাড়ির পাশে এই ঘটনাটি ঘটে। জানা গেছে দু’টি বোমা ফাটানো হয় এবং একটি ফাটেনি। রাতেই পুলিশ গিয়ে না ফাটা ওই বোমাটি উদ্ধার করে। এই ঘটনায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে।

    লিলুয়া দাগার বাগান এলাকায় উত্তেজনা। দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে জখম বেশ কয়েকজন। অস্ত্র হাতে ঝামেলার ছবি ভাইরাল। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তিনজনকে আটক করেছে পুলিশ।

    প্রবল ধস নেমে জম্মু-শ্রীনগর ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। সোমবার ভোর তিনটে নাগাদ ধস নামে। ওই রাস্তায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ।

    হাওয়া বদলের জোরেই একধাক্কায় স্বস্তি কলকাতায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি থেকে নেমে দাঁড়িয়েছে ৩০.৮ ডিগ্রিতে। একইভাবে রাতের তাপমাত্রাও ২৬ ডিগ্রি থেকে কমে ২২.৭ ডিগ্রি হয়েছে। অর্থাৎ স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা নেমেছে প্রায় ৪ ডিগ্রি (দিনে) এবং ৩ ডিগ্রি (রাতে)। তবে সারা সপ্তাহ জুড়েই জেলায় জেলায় কালবৈশাখীর তাণ্ডবের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

    সোমবার ভোরে তেহরানের দক্ষিণ-পশ্চিমে এসলামশাহর এলাকার কাছে একটি বহুতল আবাসনে বিমান হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সাধারণ মানুষের আবাসস্থল ওই বিল্ডিংয়ে কেন হামলা চালানো হলো, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, এই হামলার দায় স্বীকার করে এখনও পর্যন্ত Israel বা United States—কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

  • Link to this news (এই সময়)