• মোদীর মঞ্চে একসঙ্গে অনন্ত মহারাজ ও বংশীবদন, উত্তরবঙ্গে অ্যাডভান্টেজ BJP?
    আজ তক | ০৬ এপ্রিল ২০২৬
  • রবিবার কোচবিহারে প্রধানমন্ত্রীর সভায় বড় চমক দিয়েছে বিজেপি।  বিজয় সংকল্প সভায় একদিকে দেখা গিয়েছে অনন্ত মহারাজকে। অন্যদিকে  গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (GCPA)-র অপর গোষ্ঠীর নেতা বংশীবদন বর্মনও ছিলেন উপস্থিত। যা উত্তরবঙ্গের ভোটে  বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত দিচ্ছে।  বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির রাজবংশী ভোটব্যাঙ্ক অটুট রাখতে যুযুধান দুই শিবিরের এই উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

    এসআইআর পর্বে বিজেপির মধ্যে থেকে সবার আগে নাম বাদের জেরে যিনি গর্জে উঠেছিলেন তাঁর নাম অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে গত ২১ ফেব্রুয়ারি ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার নিয়েছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ (নগেন্দ্র রায়)। তার পর থেকে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছিল পদ্মশিবিরের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। জল্পনার অবসান ঘটিয়ে রবিবার নরেন্দ্র মোদীর বিজয় সংকল্প সভায় দেখা গিয়েছে ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে। গত কয়েক মাস ধরে বিজেপির সঙ্গে অনন্ত মহারাজের যে টানাপড়েন চলছিল, রবিবারের এই ছবি যেন তাতে জল ঢেলে দিল।
  • Link to this news (আজ তক)