• ‘জয়ী হোক তৃণমূল’,, অপারেশনের আগে প্রার্থনা অভিনেত্রী নাফিসা আলির
    বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: একসময়ের জনপ্রিয় অভিনেত্রী। ১৯৭৬ সালে জিতেছিলেন মিস ইন্ডিয়া খেতাব। বর্তমানে ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন। শরীর কাহিল হচ্ছে একের পর এক অস্ত্রোপাচারে। তবে অপারশন টেবিলে শুয়েও একটাই প্রার্থনা নাফিসা আলি শোঢির,  পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে  জয় হোক তৃণমূল কংগ্রেসের। 

    আগামী ২৩ ও ২৯ এপ্রিল, দু’দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে। তার আগে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া(এসআইআর) চালিয়েছে নির্বাচন কমিশন। নয়া ভোটার তালিকায় বাদ গিয়েছে বহু মানুষের নাম। এই বিষয়টাকে সামনে রেখেই সরব হয়েছেন অভিনেত্রী নাফিসা। তাঁর অভিযোগ, ‘বিজেপির মদতে লক্ষাধিক মুসলিমের নাম এসআইআরে বাদ দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর জন্য কমিশনকে জবাবদিহি করতে হবে।’ এক্স হ্যান্ডলে এই অভিযোগ জানানোর পাশাপাশি তৃণমূলের প্রতি তাঁর সমর্থনের কথাও উল্লেখ করেছেন নাফিসা। তাঁর কথায়, ‘বাংলার নির্বাচনের অংশ হতে না পারায় দুঃখিত। ক্যানসারের সার্জারি রয়েছে সামনেই। তবে আমি প্রার্থনা করছি তৃণমূল জয়ী হোক।’ ১৯৭৮ সালে জুনুন সিনেমা দিয়ে বিনোদুনিয়ায় পা রাখেন নাফিসা। এক  জাতীয় কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল তাঁর। মন থেকে রাজনীতি ভুলতে পারেননি। তাই হাসপাতালের বিছানায় শুয়েও পছন্দের দল তৃণমূলের জয় প্রার্থনা করছেন নাফিসা।
  • Link to this news (বর্তমান)