• শর্তসাপেক্ষে জামিন পেলেন রাকেশ সিং, BJP-র প্রার্থী হওয়ার অপেক্ষা
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৬
  • শর্তসাপেক্ষে বিজেপি নেতা রাকেশ সিংকে অন্তর্বর্তীকালীন জামিন দিল কলকাতা হাইকোর্ট। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ জামিন মঞ্জুর করে। মোট ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে রাকেশ সিংকে জামিন দেওয়া হয়েছে।

    মনে করা হচ্ছে, কলকাতা পোর্ট বিধানসভা এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাকেশ সিং। কলকাতা হাইকোর্ট এ দিন জামিন মঞ্জুর করে জানিয়ে দিয়েছে, নিজের বিধানসভা এলাকার বাইরে বের হতে পারবেন না রাকেশ। শুধুমাত্র মনোনয়ন জমা দেওয়া বা রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজনে তিনি বিধানসভা এলাকার বাইরে যেতে পারবেন বলে শর্ত দিয়েছে আদালত।

  • Link to this news (এই সময়)