• উত্তরবঙ্গ যাত্রা এ বার আরও সহজ, বড় সিদ্ধান্ত রেলের
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৬
  • কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ পূর্ব রেলের। রেলের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে যাতাযাত করছেন বহু মানুষ। যাত্রীদের চাপ বাড়ছে।

    অতিরিক্ত চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে, যাত্রীদের যাতে ভালো পরিষেবা দেওয়া যায় তার জন্য একাধিক অসংরক্ষিত ট্রেন চালু করছে পূর্ব রেল। উত্তর-পূর্ব ভারতে যাওয়ার ট্রেনগুলিতে অতিরিক্ত কোচ জোড়া হচ্ছে।

    ০৫৮৫১ রাঙাপাড়া-কলকাতা ট্রেনটি বিকেল পাঁচটায় কলকাতা এসে পৌঁছবে। ০৫৮৫২ কলকাতা-রাঙাপাড়া ট্রেন রাত ১০টা নাগাদ কলকাতা স্টেশন ছাড়বে।

    ০৫৪৬৫ আলিপুরদুয়ার জংশন-কলকাতা ট্রেনটি বিকেল সাড়ে চারটা নাগাদ কলকাতা স্টেশন পৌঁছবে। ০৫৪৬৬ কলকাতা-আলিপুরদুয়ার জংশন কলকাতা থেকে রাত সাড়ে ১০টায় ছাড়বে।

    এই ট্রেনগুলিতে এক পিঠে ২১টি কোচ এবং অন্য পিঠে ১৬টি কোচ থাকবে।

    যদি হঠাৎ যাত্রীর চাপ তৈরি হয় সেটা সামাল দেওয়ার জন্য বেশ কিছু Scratch Rakes তৈরি করে রাখা হচ্ছে। বিরাটি, চম্পাপুকুর, কলকাতা স্টেশনে সেই রেক তৈরি থাকবে। ১৫ থেকে ২২টি কোচ থাকছে। এসি টু টিয়ার, এসি থ্রি টিয়ারও থাকছে সেই রেকে। প্রয়োজন হলে নামানো যাবে।

    পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন উত্তর-পূর্বের সঙ্গে সংযোগকারী কিছু এক্সপ্রেসে অতিরিক্ত কোচ জুড়বে।

    ১৩১৪১ তিস্তা-তোর্সা এক্সপ্রেস বিকেল ৩টায় আলিপুরদুয়ার ছাড়বে। ওই ট্রেনে অতিরিক্ত অসংরক্ষিত কামরা জোড়া হচ্ছে।

    ১৩১৪৭ উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদহ থেকে বামনহাট যাবে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ছাড়বে। সেটিতেও অতিরিক্ত অসংরক্ষিত কামরা জোড়া হবে।

  • Link to this news (এই সময়)