• আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো চলাচল
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আবারও আত্মহত্যার চেষ্টা, ব্যস্ত অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। চরম দুর্ভোগ যাত্রীদের।

    জানা গিয়েছে, সোমবার বেলা ১১.৩৫ নাগাদ মহাত্মা গান্ধী রোড স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ফলে থমকে যায় মেট্রো চলাচল।

    এই ঘটনার জেরে ব্লু লাইনের (উত্তর দক্ষিণ রুট) ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত পরিসরে মেট্রো চলাচল করছে।

    ওই যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

    গত শনিবার ভরদুপুরেও একই কারণে থমকে গিয়েছিল মেট্রো পরিশষেবা। শনিবার দুপুরে মেট্রোর ব্লু লাইনে কালীঘাট স্টেশনে ঝাঁপ মেরে আত্মহত্যার  চেষ্টা করেন এক ব্যক্তি। এরপরই তৎপরতার সঙ্গে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মধ্যবয়সী ওই ব্যক্তিকে উদ্ধার করেন আরপিএফ এবং মেট্রোর কর্মীরা ৷  

    অভিযোগ, বারবার এভাবে মেট্রোর সামনে ঝাঁপের ঘটনা, তার জেরে পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগ পড়তে হয় সাধারণ মানুষকে ৷ পরিস্থিতির মোকাবিলায় মেট্রো স্টেশনগুলিতে নজরদারি আরও বাড়ানোর দাবি তুলেছেন যাত্রীরা।

     
  • Link to this news (আজকাল)