• ১৮ লাখ টাকা বাড়ল দিলীপের সম্পদ, রিঙ্কুকে ধরে মোট সম্পত্তি কত?
    আজ তক | ০৬ এপ্রিল ২০২৬
  • ২০২৪ থেকে ২০২৬- লোকসভা ভোটের পর বিধানসভা নির্বাচন, দু'বছরের ব্যবধানে ১৮ লক্ষ টাকা সম্পত্তি বাড়ল দিলীপ ঘোষের। নিজের নির্বাচনী হলফনামায় মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে ঘোষণা করেছেন দিলীপ ঘোষ। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তিনি নিজের মোট সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছিলেন ১.৮২ কোটি টাকা।

    হলফনামা অনুযায়ী, তাঁর স্থাবর সম্পত্তির পাশাপাশি অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২৮.৭৫ লক্ষ টাকা। হাতে নগদ রয়েছে প্রায় ৩.৫ লক্ষ টাকা।

    অন্যদিকে, তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২২.৯৮ লক্ষ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বিভিন্ন বিনিয়োগ, যেমন ফিক্সড ডিপোজিট ও মান্থলি ইনকাম স্কিমেও বিনিয়োগ রয়েছে দম্পতির।

    ২০২৬ সালের হলফনামায় তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁর কোনও ঋণ নেই। তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯৩ লক্ষ টাকা বলে উল্লেখ করা হয়েছে। দিলীপ জানিয়েছেন, স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরে ১.৮৮ একর কৃষিজমি, যার দাম প্রায় ৪০ লক্ষ টাকা। এছাড়াও, কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১.৪২ কোটি টাকা।

    উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে প্রায় ৮৯ হাজার ভোটে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রায় ১.৩৭ লক্ষ ভোটে পরাজিত হন তিনি।


     
  • Link to this news (আজ তক)