• 'চুলের মুঠি ধরে...' মমতা নিয়ে নির্যাতিতার মায়ের মন্তব্য VIRAL, কমিশনে গেল TMC
    আজ তক | ০৬ এপ্রিল ২০২৬
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে খুনের হুমকি ও অশালীন ভাষায় আক্রমণের অভিযোগে এবার আরজি কর-এর নির্যাতিতার মা, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। ঘাস ফুল শিবিরের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্য়োপাধ্যায় এই বিষয়ে কমিশনের কাছে একটি অভিযোগপত্র জমাও দিয়েছেন।

    তৃণমূলের তরফে অভিযোগে বলা হয়েছে, "পানিহাটির বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর, অবমাননাকর এবং হুমকি দিয়ে মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রীর প্রতি শুধুমাত্র কুরুচিকর ভাষাই নয়, খুনের হুমকিও দেওয়া হয়েছে। এটি শুধুমাত্র নিন্দনীয়ই নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও জনসমক্ষে শালীনতার জন্য গুরুতর হুমকি।"

    অভিযোগে বলা হয়েছে, "এই ধরনের ব্যবহার  নির্বাচন কমিশনের নির্ধারিত আদর্শ আচরণবিধির সরাসরি লঙ্ঘন। নির্বাচনী প্রক্রিয়ার সময় এ ধরনের হুমকি ও কুরুচিকর ভাষার ব্যবহার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে নষ্ট করে এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি ও অস্থিরতার সৃষ্টি করে।"

    তৃণমূলের তরফে এমন মন্তব্যের নিন্দা জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চার দফা দাবি তোলা হয়েছে।

    ১) অবিলম্বে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা।
    ২)  দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আর্জি জানানো হয়েছে। 
    ৩) বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছে TMC।  
    ৩)নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করে সুস্থ পরিবেশ বজায় রাখা ও  নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করে সুস্থ পরিবেশ বজায় রাখা।
  • Link to this news (আজ তক)