• ভোটের আগে জরুরি বৈঠক, কলকাতা পুরভবনে রাজনৈতিক দলগুলিকে ডাক
    দৈনিক স্টেটসম্যান | ০৬ এপ্রিল ২০২৬
  • নির্দেশিকা অনুযায়ী, কলকাতা পুরনিগমের সদর দফতর ৫, এস. এন. বন্দ্যোপাধ্যায় রোডে অবস্থিত মিউনিসিপ্যাল কমিশনারের অফিসে এই বৈঠক হবে। সময় নির্ধারিত হয়েছে ৬ এপ্রিল সন্ধ্যা ৬টা। বৈঠকে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনের নিযুক্ত পর্যবেক্ষকরা— সাধারণ, পুলিশ ও ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক সহ উত্তর কলকাতার অন্তর্গত সমস্ত বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা এবং বিভিন্ন সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

    প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ব্যয় নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই মূলত আলোচনা হবে। বৈঠকের জন্য নির্দিষ্ট মিটিং হল প্রস্তুত রাখতে কলকাতা পুরনিগমের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

    নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিষয়টিকে ‘ইলেকশন আর্জেন্ট’ হিসেবে বিবেচনা করতে হবে। ভোটের আগে সমস্ত পক্ষের সঙ্গে সমন্বয় রেখে স্বচ্ছ ও নির্বিঘ্ন নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে খবর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)