• নন্দকুমারে তেলের গুদামে আগুন, নামল আধা সেনা
    দৈনিক স্টেটসম্যান | ০৬ এপ্রিল ২০২৬
  • আগুন লাগার পর মুহূর্তেই গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। রাস্তার ধারে অবস্থিত এই গুদামের আগুন আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, তা নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন মোতায়েন করতে হয়।

    দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গুদামটি প্রায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আধা সেনাও মোতায়েন করা হয় এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।

    প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গুদামে দাহ্য পদার্থ—বিশেষত কাটা তেল—বেশি পরিমাণে মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

    এই ঘটনার পর গুদামের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। দমকলের প্রয়োজনীয় ছাড়পত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)