আজকাল ওয়েবডেস্ক: টানটান নাটকের পর ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ডালিম রায়। দলের রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে প্রার্থী হওয়ার পর থেকেই মাটি কামড়ে প্রচারে নেমেছেন তিনি। কিন্তু সেই প্রচারের মাঝেই সোমবার ঘটল এক বিপত্তি।
ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত কর্মী–সমর্থকরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এই দুর্ঘটনার জেরে আজকের কর্মসূচিতে কিছুটা ভাটা পড়লেও, বিজেপি শিবিরের দাবি–মঙ্গলবার থেকেই ফের পূর্ণ উদ্যমে ময়নাগুড়ির অলিগলিতে প্রচার চালাবেন ডালিম রায়।
এদিকে, ভোটার তালিকার নিবিড় সংশোধনী (এসআইআর)-এর পরে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে দেখা গেল প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’। এই বিপুল সংখ্যক ভোটারের তথ্য যাচাই করতে পড়শি রাজ্যগুলি থেকে বিচারকদের নিয়োগ করে দায়িত্ব দেওয়া হল। তারপর থেকে দফায় দফায় প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি তালিকা। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে কমিশন জানিয়েছে, সোমবার বেলা ১২টা অবধি নিষ্পত্তি হয়েছে ৫৯.১৫ লক্ষ্য ভোটারদের নাম। তালিকায় যুক্ত হয়েছে প্রায় ৫৫ শতাংশ। এরপরেই প্রশ্ন উঠছে, ৯০০ জন বিচারবিভাগীয় আধিকারিকরা গত এক মাসেরও বেশি সময় ধরে কাজ করেছেন। রোজ কত জন ভোটারের তথ্য যাচাই করেছেন তাঁরা।