• শেষ দফার ভোট পর্যন্ত শাহের কবে কোথায় সভা? আসছেন কবে? বিস্তারিত রইল
    আজ তক | ০৭ এপ্রিল ২০২৬
  • বিধানসভা নির্বাচনকে কেন্দ্র বঙ্গ রাজনীতিতে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। রাজ্যের নির্বাচনী বৈতরণী পার করতে কোমর বেঁধে নেমেছে ভারতীয় জনতা পার্টি। কোচবিহারে জনসভা দিয়ে বঙ্গে প্রচারও শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারপর্বকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ইতিমধ্যেই ৪০ জন হেভিওয়েট 'তারকা প্রচারকের' তালিকাও প্রকাশ করেছে পদ্ম শিবির। সেই তালিকায় রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও। সূত্রের খবর আগামী ৯ তারিখ বাংলায় প্রচারে আসছেন শাহ। ২৬ তারিখ এরাজ্যে শেষ প্রচার করবেন তিনি।

    সূত্রের খবর, আগামী ৯, ১১,১২, ১৯, ২৩ এবং ২৬ এপ্রিল বাংলায় জনসভা করবেন অমিত শাহ। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রচারের ময়দানে দেখা যাবে শাহকে। এরমধ্যে ২৬ তারিখ প্রচারের শেষদিন কলকাতার ভোট ময়দানে দেখা যাবে তাঁকে।  
  • Link to this news (আজ তক)