• মেমারি চেকপোস্টে বিকল কন্টেনার, হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৬
  • মেমারি চেকপোস্ট সংলগ্ন রেলগেটে বিকল একটি বিশাল কন্টেনার। ব্যাহত হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল। সোমবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ রেলগেটের মাঝখানে আচমকাই বিকল হয়ে যায় ট্রাক। রেল সূত্রের খবর, আপ লাইন বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে সচল রয়েছে ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল কর্তৃপক্ষ। আপাতত ট্রাক সারানোর জন্য কাজ করছেন মিস্ত্রিরা।

    সূত্রের খবর, রেল লাইনের উপর ট্রাক আটকে পড়ায় হাওড়া মুখী মেন লাইন আটকে পড়েছে লোকাল ট্রেন। অন্যদিকে আপ লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে দুন এক্সপ্রেস। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। বিকল কন্টেনার ট্রাক রেললাইন থেকে সরানোর জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন মিস্ত্রিরা।

    ওই এলাকার রাস্তাতেও জানযটের সৃষ্টি হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাক সরানো গেলেই পরিস্থিতি ফের স্বাভাবিক হবে। তবে কতক্ষণে পরিষেবা সচল হবে, তা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানাননি রেল কর্তৃপক্ষ। ঘটনার জেরে ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। স্থানীয় পুলিশও যানজট সামলাতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

  • Link to this news (এই সময়)