• বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া DA–র হিসাব, বিজ্ঞপ্তি জারি উচ্চশিক্ষা দপ্তরের
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৬
  • এই সময়: অবশেষে রাজ্যের সাহায্যপ্রাপ্ত ৩১টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিক, কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দপ্তর।

    বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের এক নির্দেশনামায় দপ্তরের এক উপসচিব লিখেছেন, ‘শিক্ষক–শিক্ষিকা, আধিকারিক, শিক্ষাকর্মী এবং পেনশনারদের বকেয়ার পরিমাণ নির্ধারণ করে সার্ভিস বুক অনুযায়ী সার্টিফাই করে উচ্চশিক্ষা দপ্তরে পাঠাবেন।’ স্কুল ও কলেজের ক্ষেত্রে এমন বিজ্ঞপ্তি এখনও বের না হলেও, সূত্রের খবর সেখানেও বকেয়া মহার্ঘ ভাতার বিস্তারিত হিসেব চাওয়া হয়েছে।

    এ দিন ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ় ইউনিয়নের সভাপতি শুভেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘রাজ্য এই প্রথম সরকারি কর্মীদের সঙ্গে সাহায্যপ্রাপ্ত সংস্থার কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার আদেশনামা একসঙ্গে প্রকাশ করেনি। এই বিভাজনের বিরুদ্ধে আমরা উচ্চশিক্ষামন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম। তবে আজকের নির্দেশ নিয়ে ইতিমধ্যে দু’টি বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও বকেয়া প্রদানের পদ্ধতি কোথাও উল্লেখ করা হয়নি। শুধুই হিসেব চাওয়া হয়েছে। এটা সময় নষ্টের খেলা ছাড়া কিছু নয়।’

  • Link to this news (এই সময়)