• Breaking News Live: আলিপুরদুয়ারে দু’টি লরির সংঘর্ষ, ৪০ ফুট নীচে পড়ে মৃত্যু চালকের
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৬
  • সাতসকালে দু’টি লরির সংঘর্ষে এক কন্টেনার লরি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের হাসিমারার কাছে ৩১/সি জাতীয় সড়কের তোর্সা সেতুর উপর। সেতুর উপর থেকে প্রায় ৪০ ফুট নীচে পড়ে যায় একটি লরি।

    সরকারি ভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। জানালেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

    বাংলাদেশের জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার ও আওয়ামি লিগের নেত্রী শিরিন শরমিন চৌধুরীকে সোমবার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ। ডিটেকটিভ ব্রাঞ্চের অ্যাডিশনাল কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের খবর স্বীকার করলেও, কী কারণে প্রাক্তন স্পিকারকে গ্রেপ্তার করা হলো, তা বিশদে জানাননি।

    মণিপুরে হিংসা বন্ধ হয়নি। উত্তর-পূর্বের ওই রাজ্যের বিষ্ণুপুর জেলায় বোমার হামলায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। পুলিশ জানিয়েছে, সোমবার রাত একটা নাগাদ মইরাং ট্রোংলাওবি গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে কুকি জঙ্গিরা। বোমার আঘাতে পাঁচ বছরের একটি ছেলে ও ছয় মাসের এক শিশু কন্যা নিহত হয়েছে। গুরুতর জখম হয়েছেন দুই শিশুর মা।

    রাজ্যে আবহাওয়ার বড়সড় বদল। সোমবারের তুলনায় মঙ্গলবার আরও বেশি বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আপাতত অন্তত চার দিন বৃষ্টি চলবে চলবে রাজ্যে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা।

  • Link to this news (এই সময়)