• রাজ্যে বাদ পড়ল আরও ২৭ লক্ষ ভোটার!
    আজকাল | ০৭ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। সোমবার রাতে বিবেচনাধীন অবস্থায় থাকা ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন।

    সেখানে দেখা গিয়েছে, রাজ্যে মোট বাদ পড়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটার। কমিশনের প্রকাশ করা তালিকায় জানানো হয়েছে, সোমবার মাঝরাত পর্যন্ত বিবেচনাধীন অবস্থায় থাকা তালিকা থেকে নাম উঠেছে মোট ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের।

    তবে এই তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারা ফের ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ট্রাইব্যুনালে আবেদনের পর নাম উঠলে এবং তাঁরা যদি প্রথম দফার ভোটার হন সেক্ষেত্রে তাঁরা এবার  ভোট দিতে পারবেন না, এমনটাই জানিয়েছে কমিশন।

    সোমবারের শুনানিতে গোটা প্রক্রিয়াটা ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিন ছিল সোমবার। নিয়ম অনুযায়ী, সোমবার প্রথম দফার নির্বাচনের আগে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার কথা।

    তবে ১৩ তারিখ পরবর্তী শুনানির আগে পর্যন্ত আশা রাখতে হচ্ছে ভোটারদের। কমিশনের দেওয়া তালিকা মারফত জানা গিয়েছে, ৬০ লক্ষ ৬৬ হাজার ৭৫ জন ভোটার বিবেচনাধীন ছিলেন।

    তবে কমিশন জানিয়েছে, ৬০ লক্ষ ৬৬ হাজার ৭৫ জনের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে এদিনের তালিকায়। বাকি থাকা ২২,১৬৩ জনের ই-স্বাক্ষর এখনও করা হয়নি বলে জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)