নিজস্ব প্রতিনিধি, কলকাত: রাজ্যে নির্বাচন পর্বের মধ্যে নিজেদের বিভিন্ন আর্থিক দাবিতে মির্জা গালিব স্টিটে খাদ্যদপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করল রেশন ডিলারদের সংগঠন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচির সময় খাদ্যদপ্তরের সচিব দেবব্রত চক্রবর্তীকে স্মারকলিপি দেওয়া হয়।
প্রসঙ্গত, খাদ্যদপ্তরের প্রধান সচিব পারভেজ সিদ্দিকি এখন নির্বাচন কমিশনের নির্দেশে তামিলনাড়ুতে নির্বাচনি পর্যবেক্ষকের দায়িত্বে আছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, ডিলারদের একটা নির্দিষ্ট সময়ে কুইন্টাল প্রতি ১৬ টাকা কমিশন কম দেওয়া হয়েছে। তাছাড়া দুয়ারে রেশন চালালে মাসে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়ার ঘোষণা করা হলেও ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। খাদ্যসামগ্রীর স্টক সংক্রান্ত কিছু অভিযোগ করা হয়েছে। ভোট পর্ব মেটার পর এই বিষয়গুলি নিয়ে আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে খাদ্যদপ্তরের তরফে।