• নাম বাদ ২৭ লক্ষের বেশি ‘বিচারাধীন’ ভোটারের
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৬০ লক্ষের কিছু বেশি ‘বিচারাধীন’ভোটারের মধ্যে বাদ পড়ল ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। যোগ্য বলে বিবেচিত হয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন ভোটার। কমিশন জানিয়েছে, সোমবার পর্যন্ত মোট ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জন বিচারাধীন ভোটারের নিষ্পত্তি সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। অন্যদিকে, আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি বিধানসভায় প্রথম দফার ভোট। সোমবারই ছিল প্রথম দফার নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন রাতে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার নির্বাচনের জন্য মোট ১ হাজার ৭০টি মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। তৃণমূলের মোট ২৪২টি মনোনয়নপত্র জমা হয়েছে। অন্যদিকে, প্রধান বিরোধী বিজেপির হয়ে ১৫৯টি মনোনয়ন গ্রহণ করেছে কমিশন। সিপিএম ও কংগ্রেস যথাক্রমে ১২১ ও ৪৬টি মনোয়ন জমা দিয়েছে। নির্দল থেকে মনোনয়ন জমা পড়েছে ৭৭টি। 
  • Link to this news (বর্তমান)