• Air India-র টিকিটের দাম বাড়ল এক লাফে, দেখুন আপনার রুটের পূর্ণাঙ্গ তালিকা
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৬
  • পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে চাপ বাড়ছে ভারতের অ্যাভিয়েশনে। এ বার জ্বালানির দাম (Fuel Surcharge) বৃদ্ধি করল এয়ার ইন্ডিয়া। অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক- দু’ধরনের ফ্লাইটের ক্ষেত্রেই বেশ খানিকটা দাম বাড়ানো হয়েছে।

    ইরান যুদ্ধের জেরে পশ্চিম এশিয়া থেকে তেল আমদানি ধাক্কা খেয়েছে। তার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। ফলে উড়ান পরিষেবা চালানোর খরচও বেড়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে টিকিটের দামে।

    এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দূরত্বের উপর ভিত্তি করে অতিরিক্ত ফুয়েল সারচার্জ বহন করতে হবে যাত্রীদের। অর্থাৎ, কোনও ব্যক্তি কতদূর যাবেন, তার উপর নির্ভর করবে তাঁকে কত টাকা অতিরিক্ত দিতে হবে। ৮ এপ্রিল সকাল ৯টা থেকে লাগু হবে এই সারচার্জ।

    সারচার্জ প্রতি প্যাসেঞ্জার ও প্রতি সেক্টর ধরে হিসাব করা হয়েছে।

    এয়ারলাইন্সে Per Sector বলতে বোঝায় ফ্লাইটের একটি যাত্রা। উদাহরণ: কলকাতা থেকে দিল্লির ডিরেক্ট ফ্লাইট হলো একটি সেক্টর। যদি কোনও ব্যক্তি কানেক্টিং ফ্লাইট বুক করেন, সেখানে একাধিক সেক্টর হিসাব হতে পারে। উদাহরণ: কলকাতা থেকে দিল্লি হয়ে মুম্বই। এখানে কলকাতা থেকে দিল্লি একটি সেক্টর এবং দিল্লি থেকে মুম্বই একটি সেক্টর। ফলে টিকিটের দামে ২টি সেক্টরের জন্য আলাদা করে ফুয়েল সারচার্জ হিসাব করা হবে। এর ফলে টিকিটের দামে মারাত্মক প্রভাব পড়বে।

    *৭ এপ্রিল দুপুর দেড়টা নাগাদ প্রতি ডলারে ৯৩ ভারতীয় টাকা হিসাব ধরা আছে

    ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) -এর তথ্য অনুযায়ী, গত এক মাসে বিশ্বে জেট ফুয়েলের গড় দাম দ্বিগুণ হয়েছে। ফেব্রুয়ারির শেষে প্রতি ব্যারেলের দাম ছিল ৯৯.৪০ ডলার। সেটা মার্চের শেষ সপ্তাহে দাঁড়িয়েছে ১৯৫.১৯ ডলার। এর আগে এয়ারএশিয়া এক্স (AirAsia X)-ও ভাড়া বাড়িয়েছে।

  • Link to this news (এই সময়)