সবচেয়ে বেশি নাম বাদ মুর্শিদাবাদে, কোন জেলায় কত ভোটার ডিলিটেড?
আজ তক | ০৭ এপ্রিল ২০২৬
বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম নিষ্পত্তির কাজ শেষ। মধ্যরাতে কমিশন যে ভোটার তালিকা চূড়ান্ত করেছে, সেটিই ফ্রিজ হয়ে গেল। অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি নতুন করে কোনও নির্দেশ না দেয় তবে এই পর্যন্ত তালিকায় থাকা ভোটারেরাই ভোট দিতে পারবেন এবারের নির্বাচনে। মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। তাঁদের মধ্যে বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। মোট বাদ পড়ার সংখ্যা দাঁড়াল (DELETED), ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫। এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। সবচেয়ে কম ভোটারের নাম বাদ পড়েছে ঝাড়গ্রামে।