• মতুয়াগড় থেকে ট্রাইব্যুনালে যাওয়ার হুঁশিয়ারি মমতার
    দৈনিক স্টেটসম্যান | ০৭ এপ্রিল ২০২৬
  • এই পরিস্থিতিতে বনগাঁয় নির্বাচনী প্রচারে গিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াগড় এলাকায় সভা থেকে তিনি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে।

    মমতা জানান, যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের অধিকার ফিরিয়ে আনতে প্রয়োজন হলে ট্রাইব্যুনালের দ্বারস্থ হবে তাঁর দল। তিনি বলেন, ভোটের আগেই যতটা সম্ভব এই নামগুলি পুনরায় তালিকাভুক্ত করার চেষ্টা করা হবে। তাঁর মতে, অনেক ক্ষেত্রেই প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হয়েছে—যেমন, বিয়ের পর অন্যত্র চলে যাওয়া মহিলাদের নামও বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, এইভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক। তাই দ্রুত এই সমস্যার সমাধান করে প্রকৃত ভোটারদের নাম পুনরুদ্ধার করাই এখন প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)