• দাঁড়িয়ে থাকা বিমানে লোডিং গাড়ির ধাক্কা
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:  বড় বিপদ থেকে রক্ষা। কলকাতা বিমানবন্দরে ৫১ নম্বর বেয়েতে দাঁড়িয়ে থাকা ইন্ডিগো বিমানে একটি লোডিং গাড়ির ধাক্কা লাগে। ফলে অল্প ক্ষতিগ্রস্ত বিমানটি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ যখন বিমানটি দাঁড়িয়েছিল ঠিক সেই সময় লোডিংয়ের গাড়িটি স্টার্ট দিলে সেটি এগিয়ে গিয়ে বিমানের ইঞ্জিনে ধাক্কা লাগে। 

    গুয়াহাটি থেকে কলকাতা এসেছিল বিমানটি তারপরেই এই ঘটনা ঘটল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমানটি। যেহেতু বিমানের ইঞ্জিনে এই ধাক্কা লাগে তাই সেখানে আগুন ধরে যাওয়ার আশঙ্কা ছিল। বিমানটির আর কী ক্ষতি তা দেখা হচ্ছে এবং মেরামতির কাজ শুরু হবে।
  • Link to this news (আজকাল)