• দিল্লি গাড়িকাণ্ডে পুলিশ হেপাজতের নির্দেশ
    বর্তমান | ০৮ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল্লি বিধানসভা চত্বরে গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলেন। মঙ্গলবার সরবজিৎ সিং নামে ওই অভিযুক্ত গাড়ি চালককে আটদিনের পুলিশ হেপাজতে পাঠাল আদালত। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, অভিযুক্ত যুবক কৃষক আন্দোলনের সমর্থক। ২০২০-২১ সালে কৃষক আন্দোলনের বিভিন্ন ছবি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। যদিও পরে সেগুলি ডিলিট করে দেন। সোমবার দুপুরে  দিল্লি বিশ্ববিদ্যালয়ের দিক থেকে দ্রুত গতিতে গাড়ি নিয়ে দু’নম্বর গেট দিয়ে বিধানসভা চত্বরে ঢুকে পড়েন সরবজিৎ। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে গাড়িটি নিয়ে সোজা বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তের দপ্তরের দিকে চলে আসেন। স্পিকারের গাড়ির সামনে ফুলের তোড়া রেখে কালি ছিটিয়ে চম্পট দেন। 
  • Link to this news (বর্তমান)