• আসানসোলে প্রধানমন্ত্রীর সভা!
    বর্তমান | ০৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৯ এপ্রিল আসানসোলে নির্বাচনি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিজেপি সূত্রে এখবর জানানো হয়েছে। সেক্ষেত্রে এটি বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় নির্বাচনি সমাবেশ হতে চলেছে। এর আগে গত ৫ এপ্রিল, রবিবার কোচবিহারে জনসভা করেছেন তিনি। দলীয় সূত্রে দাবি, আসানসোলে জনসভার আগে ‘রোড শো’ও করতে পারেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, বাংলায় মোট ১০টি নির্বাচনি সভা করতে পারেন নরেন্দ্র মোদি। ভবানীপুরে করতে পারেন ‘রোড শো’। তার আগে আসানসোলে মোদিকে দিয়ে জনসমাবেশ করিয়ে হিন্দি বলয়ের ভোটারদেরও পাশে পেতে মরিয়া হয়েছে গেরুয়া শিবির। এমনই মনে করছে রাজনৈতিক মহল। 
  • Link to this news (বর্তমান)