• Breaking News Live: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৬
  • রেপো রেট-এ কোনও পরিবর্তন করল না রিজার্ভ ব্যাঙ্ক। বর্তমানে রেপো রেট 5.25%।

    ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে সার্ভে বিল্ডিংয়ে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ওই এলাকায়।

    ভবানীপুরের প্রার্থী হিসাবে বুধবার মনোনয়ন জমা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সকালেই কালীঘাট থেকে মিছিল করে আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি।

    ঝড়ের সময় বাইরে বাঁধা ছিল গোরু। ঝড়ের দাপট থেকে গোরুকে বাঁচাতে ঘরে তুলতে যাচ্ছিলেন মহিলা। আর সেই সময়ে বিদ্যুতের খুঁটি ঝড়ে উল্টে গিয়ে ওই মহিলার মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে দাসপুরের বড়শিমুলিয়া গ্রামে।

    আজ বুধবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • Link to this news (এই সময়)