• ‘অবিলম্বে ইরান ছাড়ুন’, সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও ভারতীয়দের জন্য জারি নয়া নির্দেশিকা
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৬
  • পশ্চিম এশিয়ার যুদ্ধে নাটকীয় মোড়। ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি। এই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান দু’পক্ষই। এরই মধ্যে বুধবার ইরানে থাকা ভারতীয়দের জন্য নতুন করে কড়া সতর্কতা জারি করল তেহরানে থাকা ভারতীয় দূতাবাস। Ministry of External Affairs (MEA) তাদের সর্বশেষ নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়েছে— ‘যত দ্রুত সম্ভব ইরান ছেড়ে বেরিয়ে আসুন।’

    এর আগে মঙ্গলবার দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছিল, ভারতীয় নাগরিকরা বর্তমানে যেখানে আছেন, আগামী ৪৮ ঘণ্টা তাঁদের সেখানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং বহুতলের উপরের তলগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বলা হয়েছে, হাইওয়ে দিয়ে যাতায়াত করতে হলে অবশ্যই আগাম যোগাযোগ করতে হবে দূতাবাসের সঙ্গে।

  • Link to this news (এই সময়)