• আপনার ভোট গোপন থাকবে তো?‌ কমিশন দিল ব্যাখ্যা
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ২৩ ও ২৯ এপ্রিল এই দু’‌দফায় হবে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। সব রাজনৈতিক দলই জোরদার প্রচার করছে। এদিকে, নির্বাচন কমিশন স্বচ্ছভাবে ভোট করাতে বদ্ধপরিকর। এই অবস্থায় বুধবার এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ভয়মুক্ত ও বাধামুক্ত পরিবেশে স্বচ্ছ নির্বাচন করাতে ইলেকশন কমিশন বদ্ধপরিকর। এই বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল, ১০০ শতাংশ বুথ থেকে ওয়েব কাস্টিং। এর ফলে প্রতিটি বুথ ইলেকশন কমিশনের নজরে থাকবে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।

    কমিশন আরও জানিয়েছে, সম্প্রতি তাদের নজরে এসেছে যে কিছু ব্যক্তি ও সমষ্টি এই বিষয়ের ভুল ব্যাখ্যা করছেন। সাধারণ ভোটারের মনে তার ভোটদানের গোপনীয়তা নিয়ে সংশয় তৈরি করছেন। 

    এই বিষয়ে ইলেকশন কমিশন সমস্ত ভোটারকে দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চায় যে এই সমস্ত ক্যামেরা কোনওভাবেই ভোটদানের গোপনীয়তাকে লঙ্ঘন করবে না। কমিশন জানিয়েছে, ‘‌আপনার দেওয়া ভোট শুধু আপনিই জানবেন।’‌

    কমিশন আরও জানিয়েছে, এই দুটি ক্যামেরা বা কোনও কোনও ক্ষেত্রে তিনটি ক্যামেরা শুধুমাত্র ভোটকেন্দ্রের ভিতরে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখবে। ভোটদানের দিকে নয়।

    ‌‌
  • Link to this news (আজকাল)