প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু। তিনি প্রাক্তন রেলমন্ত্রী গনিখান চৌধুরীর ভাই। কলকাতায় একটি নার্সিংহোমে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২৬ ফেব্রুয়ারি থেকে ভর্তি ছিলেন। বুধবার, রাত ৯ টা ৫০ নাগাদ কলকাতায় এলগিন রোডের একটি নার্সিংহোমে মারা যান তিনি। বয়স হয়েছিল ৮৮ বছর। ।
আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু দীর্ঘদিনের কংগ্রেস নেতা। মালদা জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতির পদের দায়িত্বও সামলেছেন। তিনি একাধিক বার সাংসদ ও বিধায়ক ছিলেন। ইউপিএ আমলে কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। ডালুবাবুর ছেলে ঈশা খান চৌধুরী এখন মালদা জেলা কংগ্রেসের সভাপতি এবং দক্ষিণ মালদার সাংসদ।
সূত্রের খবর, আগামিকাল দেহ আসবে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি ভবনে। সূত্রের খবর, গনি খানের মাজারের পাশেই সমাধিস্থ করা হবে তাঁকে
জন্ম : ১২ জানুয়ারি, ১৯৩৮
বিধায়ক ছিলেন ১৯৯৬ থেকে ২০০৬
সাংসদ ছিলেন ২০০৬-২০২৪
মন্ত্রীত্ব: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী (২২ সেপ্টেম্বর ২০১২ থেকে ১৬ মে ২০১৪)
তিনি এবিএ গনিখান চৌধুরীর ভাই