• সরকারি কর্মী, পুলিশকে ফের ‘হুমকি’ দিলীপ ঘোষের
    বর্তমান | ০৯ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: দিদির কথায় যেসব সরকারি কর্মী তথা বিএলও, এসডিও, বিডিও, এসডিপিও, এসপিরা নাচানাচি করছেন, কেস দিচ্ছেন, এখনও চমকাচ্ছেন, তাঁদের ভবিষৎ খুব খারাপ। বুধবার উলুবেড়িয়ায় হাওড়া গ্রামীণ জেলার বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে যোগ দিতে এসে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা তথা খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, আপনারা সংবিধানের শপথ নিয়েছেন, জনতার টাকায় বেতন পাচ্ছেন, উর্দি পরছেন তাই সংবিধানকে ভুলবেন না। আগামী দিনে সরকারে এলে আমরাও আপনাদের মনে রাখব।

    যদিও দিলীপ স্বীকার করে নেন, রাজ্যে শান্তিপূর্ণভাবে রমজান, ইদ, নবরাত্রি, রামনবমী, হনুমান জয়ন্তী পালন হয়েছে। তবে তাঁর দাবি এর সবটাই হয়েছে বিজেপি এবং নরেন্দ্র মোদীর জন্য। মুসলিমদের উদ্দেশে দিলীপ ঘোষ বলেন, কংগ্রেস, সিপিএম, টিএমসি আজ পর্যন্ত বিজেপির ভয় দেখিয়ে আপনাদের ভোট নিয়েছে। কিন্তু বিজেপিকে আটকাতে পারেনি। তাঁর দাবি, গণনার দিন এমন চমক দেব, সব পাশা পালটে যাবে। 
  • Link to this news (বর্তমান)