• ভোটের আবহে রাজ্যের সংশোধনাগারগুলিতে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধির নির্দেশ কমিশনের
    বর্তমান | ০৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আবহে এবার রাজ্যের সংশোধনাগারগুলিতে কড়া নিরাপত্তা ও নজরদারির নির্দেশ দিল নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে একগুচ্ছ কঠোর পদক্ষেপের করতে বলেছে কমিশন। কমিশনের নির্দেশ, রাজ্যের সংশোধনাগারগুলিতে নিয়মিত ‘সারপ্রাইজ চেক’ করে রিপোর্ট পাঠাতে হবে।

     কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত সংশোধনাগারে ডেপুটি ইনস্পেক্টর জেনারেল বা সুপারিন্টেনডেন্ট পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে ‘সারপ্রাইজ চেক’ করতে হবে। ভোটপর্ব চলাকালীন কোনো বন্দিকে প্যারোল, ফার্লো বা অস্থায়ী মুক্তি দেওয়া যাবে না। তবে অত্যন্ত মানবিক 

    কারণে ব্যতিক্রমী ক্ষেত্রে বন্দিদের ছাড়া যেতে পারে। সেক্ষেত্রে জেলা নির্বাচন আধিকারিকের লিখিত অনুমতি নিতে হবে। সংশোধনাগারগুলিতে মোবাইল ও সিগন্যাল জ্যামারের কার্যকারিতা খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রতিদিন জ্যামার পরীক্ষা করতে হবে। কোনো ত্রুটি ধরা পড়লে তা অবিলম্বে মেরামত করতে হবে বলে নির্দেশে উল্লেখ করেছে কমিশন।  
  • Link to this news (বর্তমান)